চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

কালিগঞ্জে অপদ্রব্য পুশকৃত চিংড়ি ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

কালিগঞ্জে অপদ্রব্য পুশকৃত চিংড়ি ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা



সাতক্ষীরার কালিগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অপদ্রব্য পুশকৃত ৪৫ কেজি বাগদা চিংড়ি ধ্বংস এবং দুই ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


রবিবার (২৫ মে) সকালে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ। অভিযানে চিংড়ি ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান সরদার ও মোঃ আবদুর রহিমের বাড়িতে তল্লাশি চালিয়ে অপদ্রব্য পুশকৃত ৪৫ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “মৎস্য সম্পদ রক্ষা এবং ভোক্তাদের জন্য নিরাপদ চিংড়ি বাজারজাত নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”


অভিযানকালে টেকনিক্যাল অফিসার নিশান মিত্র, মৎস্য অফিসের মনিরুজ্জামান, সুমন কুমার ঢালীসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

আরও খবর