চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছরের মিলন মেলা অনুষ্ঠিত: সরকারের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজন

নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছরের মিলন মেলা অনুষ্ঠিত: সরকারের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজন


এস এম তাজুল হাসান সাদ


সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি ও মিলন মেলা-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে সোমবার (০৯ জুন ২০২৫) অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ড. শেখ আব্দুর রশীদ, মন্ত্রিপরিষদ সচিব,জনাব সিদ্দিক জোবায়ের, সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ,জনাব মমতা আহমেদ, সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়,মোঃ রেজাউল হক পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ,জনাব মো: ফিরোজ সরকার, বিভাগীয় কমিশনার, খুলনা,জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, সাতক্ষীরা জনাব মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক, সাতক্ষীরা



প্রধান অতিথি শেখ বশির উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের শিক্ষার ইতিহাস ও ঐতিহ্যের ধারক। শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের যে বীজ এ বিদ্যালয় বপন করেছে, তার সুফল জাতি পাবে বহু বছর ধরে।”



অনুষ্ঠান শেষে উপদেষ্টা মহোদয় সাতক্ষীরা জেলার কালীগঞ্জ/শ্যামনগর এলাকার কোরবানির পশুর কাঁচা চামড়ার সংরক্ষণের জন্য স্থায়ী/অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয় চামড়া ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চামড়া শিল্পের টেকসই ব্যবস্থাপনা ও রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনা


অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয় মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্মৃতিচারণমূলক পর্বে আবেগঘন মুহূর্ত তৈরি হয়।

Tag
আরও খবর