চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

কালিগঞ্জে চিকিৎসার অবহেলায় নবজাতকের মৃত্যু বন্ধন হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে অবস্থিত বেসরকারি ‘বন্ধন হাসপাতাল’-এ চিকিৎসকের অনুপস্থিতি ও অবহেলায় এক নবজাতকের মৃত্যুর প্রমাণ মিলেছে। ফলে হাসপাতালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।


সিভিল সার্জনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, হাসপাতালটিতে দায়িত্বরত চিকিৎসক না থাকা, পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী এবং সেবা না থাকার কারণে এক নবজাতকের মৃত্যু ঘটে। এ বিষয়ে দাখিল করা অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি ৪ জুন সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পায়।


তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়— গত ২৪ মে কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের মোস্তাকিম বিল্লার স্ত্রী মনিরা পারভীন প্রসব বেদনায় বিকেল ৪টার দিকে বন্ধন হাসপাতালে ভর্তি হন। এরপর দীর্ঘ সময় কোনো রেজিস্ট্রার চিকিৎসক কিংবা নার্স উপস্থিত ছিলেন না। বারবার অনুরোধ করার পরও চিকিৎসা সেবা না পেয়ে প্রসূতি রাতভর যন্ত্রণায় ছটফট করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।


পরিবারের অভিযোগ, রাত ৩টা ৩০ মিনিটে ডাক্তার আসছে বলে আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত কেউ আসেনি। ভোর ৪টার পর নবজাতক জন্ম নিলেও চিকিৎসক, নার্স, জরুরি চিকিৎসা সরঞ্জাম ও অক্সিজেনের অভাবে শিশুটির মৃত্যু হয়। তদন্ত প্রতিবেদনে শিশুটির মৃত্যুর কারণ হিসেবে “Asphyxia due to prolonged/obstructed labour” অর্থাৎ দীর্ঘসময় প্রসব বিলম্ব ও বাধাজনিত শ্বাসরোধকে দায়ী করা হয়।


এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না। তারা জেলার সব বেসরকারি হাসপাতালের কার্যক্রম কঠোর নজরদারির আওতায় আনার দাবি জানান।


চলতি বছরের ১৬ জুন জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়— “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধন হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখতে হবে।” নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়।


চিঠির অনুলিপি পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগের পরিচালক (স্বাস্থ্য), সাতক্ষীরা জেলা প্রশাসক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে।

আরও খবর