চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

কালিগঞ্জের জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় ২৬তম পবিত্র জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কালিগঞ্জের কৃষ্ণনগরে অবস্থিত জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মহাসমারোহে পালিত হয়েছে ২৬তম পবিত্র জশনে জুলুস ও মিলাদ মাহফিল। এ সময় হাজারো সুন্নী মুসলিম ধর্মপ্রাণ মানুষ র‌্যালিতে অংশগ্রহণ করেন।


মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে বের হওয়া র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা চত্বরে গিয়ে মিলিত হয়। র‌্যালি ও মাহফিলের নেতৃত্ব দেন ঢাকা কাদেরিয়া তৈয়েবিয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা কাদেরিয়া তৈয়েবিয়া আলিয়া মাদ্রাসার আবরি প্রভাষক ও অত্র মাদ্রাসার সদস্য সচিব আলহাজ্ব আল্লামা মুফতি নাজমুস সাহাদাত ফয়েজী, মুফতি শাহিনুর রহমান আল কাদেরী, মুহাদ্দিস আব্দুল আজিজ আল কাদেরী, মাওলানা আরিফ বিল্লাহ আল কাদেরীসহ সুন্নী ওলামায়ে কেরাম।


আলোচনা সভায় বক্তারা পবিত্র জশনে জুলুসের গুরুত্ব ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করেন। শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর