চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

কালীগঞ্জে দক্ষিণশ্রীপুর পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালীগঞ্জে দক্ষিণশ্রীপুর পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খাজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত শিশুর নাম মোছাঃ জান্নাতুল পারভীন। তিনি মোঃ শহীদ ইসলামের ছেলে মোঃ জাহিদুল ইসলামের একমাত্র কন্যা।


পরিবার সূত্রে জানা যায়, সকালে খেলতে খেলতে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় জান্নাতুল। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এসময় মোছাঃ জেসমিন পারভীন শিশুটিকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মা-বাবা কান্নায় ভেঙে পড়ে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। জান্নাতুলের বাবা জাহিদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একমাত্র সোনামণিকে আর ফিরিয়ে আনতে পারলাম না। আল্লাহ যেন আমার মেয়েকে জান্নাত নসিব করেন।”


শিশুটির দাদা শহীদ ইসলাম বলেন, “এত অল্প বয়সে আমাদের বুক থেকে এক টুকরো প্রাণ চলে গেল। এই বেদনা সইবো কি করে।”


এদিকে এ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী আজিজুল ইসলাম জানান, “এমন নিষ্পাপ শিশুকে হারানো মেনে নেওয়া খুব কঠিন। এ শোক শুধু পরিবারের নয়, পুরো গ্রামের।”


স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, শিশুটির অকাল মৃত্যু এলাকাবাসীর হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে।

আরও খবর