চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

কালিগঞ্জে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশে ৫ দফা দাবি

 কালিগঞ্জে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশে ৫ দফা দাবি



সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ফুলতলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এর আগে ফুলতলা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


প্রতিবাদ সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা কাজী মুজাহিদ আলম, উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি ড. মোঃ মিজানুর রহমান, বাইতুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আশকারী, উপজেলা সহ-সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন এবং উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনারুল ইসলাম।


বক্তারা তাদের ৫ দফা দাবি উপস্থাপন করে বলেন—

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

২. জাতীয় সংসদসহ উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করতে হবে।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে হবে।

৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।


নেতৃবৃন্দ আরও বলেন, দেশের মানুষ আজ ন্যায়ভিত্তিক ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় আছে। এসব দাবি বাস্তবায়ন না হলে গণআন্দোলন আরও বেগবান হবে।

আরও খবর