চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

লিডার্স ‘কল’ প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

লিডার্স ‘কল’ প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত


 ‘লিডার্স’-এর ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পের উদ্যোগে মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (MSP) গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায়

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৮নং ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি.এম শফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা জনাব নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সহকারী জনাব মোঃ মুজিবর রহমান।


এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহানারা খাতুন, শিক্ষক সমাজের প্রতিনিধি অসিম কুমার সাহা, রিপোর্টার জনাব মোঃ ফারুখ হোসেন, স্বাস্থ্য সহকারী রোখসানা আফরোজ, লিডার্স কল প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছাঃ শাহীদা বানু এবং MSP কমিটির সকল সদস্যবৃন্দ।


সভায় MSP–এর মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, “শিশুদের সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিয়মিত খাদ্যতালিকায় নির্দিষ্ট পরিমাণে সবজি, মাছ, তৈলজাতীয় খাদ্য, বাদাম, আমিষ ও শর্করা রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।” তিনি MSP কমিটিকে শুধু কাগজে-কলমে না রেখে মাঠ–পর্যায়ে বাস্তবায়নের তাগিদ দেন। তিনি ইউনিয়ন পর্যায়ে পুষ্টিবিষয়ক কমিটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় লিডার্স পরিবারকে ধন্যবাদ জানান। উপজেলা মৎস্য সহকারী মোঃ মুজিবর রহমান পুষ্টি ও জলবায়ু–সংক্রান্ত বিষয় তুলে ধরে বলেন—“পুষ্টি ঘাটতি পূরণে মাছের বিকল্প নেই। বিশেষ করে জেলেসহ স্থানীয় জনগোষ্ঠীর সহযোগিতায় MSP কমিটিকে নির্ধারিত সময়ে কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।


সমগ্র অনুষ্ঠানটি ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ কানিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আরও খবর