চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা

কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নলতা অডিটোরিয়াম ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মো. রুহুল আমিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর রহমান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোকলেছুর রহমান, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান, নলতা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আশরাফুল ইসলাম ওসমান, নলতা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সাবেক ইউপি সদস্য মো. হারুন-উর রশিদ, সাংবাদিক আবুল কালাম বিন আকবার, মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


সভায় নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মো. রহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক হিসেবে মো. আবু বক্কর সিদ্দিক এবং কোষাধ্যক্ষ হিসেবে মো. হাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।


নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বক্তারা সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ইজিবাইক চালক ও মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দেন তারা।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আকরাম হোসেন সমিতির সদস্যদের মাসিক ভিত্তিতে সমবায় সমিতির সম্মিলিত ব্যাংক হিসাবে অর্থ জমা দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, এভাবে গচ্ছিত অর্থ ভবিষ্যতে ইজিবাইক মালিকদের সম্পদ হিসেবে থাকবে। সম্মিলিত ব্যাংক হিসাবটি ইজিবাইক মালিকদের নামেই খোলা হবে বলেও তিনি জানান।

Tag
আরও খবর