হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ

কিশোরগঞ্জে মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবীতে মানববন্ধন




নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা  ইউনিয়নে মাগুরা মুন্সি পাড়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম মোটা অংকের টাকার বিনিময়ে গোপনে নিয়োগ দেওয়ার প্রতিবাদে পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে সাবেক শিক্ষার্থী  ও এলাকাবাসী । 

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১১ টায় মাগুরা মুন্সিপাড়া দাখিল মাদ্রাসা মাঠে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী এই মানববন্ধন করেন।

ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, সেই সময়ের সভাপতি শামসুল ইসলাম ও সুপার রফিকুল ইসলাম অবৈধভাবে  মোটা অংকের টাকার বিনিময়ে মাদ্রাসার কয়েকটি ৪র্থ শ্রেণির পদে নিয়োগ দিয়েছেন। আমরা এই অবৈধ নিয়োগের প্রতিবাদে সুপারের পদত্যাগ চাই। সেই সাথে সুপারের অভ্যন্তরীন দুর্নীতি খতিয়ে দেখে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিচারের দাবি জানাচ্ছি।

আন্দোলন কারীর সমন্বয়ক বাদশা মিয়া বলেন, এই দাখিল মাদ্রাসা টি অতীতে অনেক ভালোই চলছিল। কিন্তু সভাপতি সামছুল ও সুপার রফিকুল ইসলাম দুর্নীতির আখড়া হিসেবে গড়ে তুলেছেন। এজন্য আমরা সবাই তার পদত্যাগের জোর দাবী জানাচ্ছি। অপর একজন সমন্বয়ক লজেন্স বলেন সভাপতি ও সুপারের অন্যায় দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে উঠায় চরম শিখরে পৌছে গিয়েছে যেটা স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষ আমরা অবগত হয়েছি । এজন্য সুপার রফিকুল ইসলামের দ্রুত পদত্যাগ চাই। 

এবিষয়ে সুপার রফিকুল ইসলাম প্রতিষ্ঠানে উপস্থিত না থাকায় সহকারী সুপার খেতাব উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন স্থানীয় কিছু দূস্কৃতি লোক সুবিধা চেয়েছিল না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে অন্তঃবর্তী কালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে সুপার সহ প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। 

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তা খতিয়ে দেখে ব্যবস্থা নিব। 




আরও খবর





কিশোরগঞ্জে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ

২২৮ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে



কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৪৯ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে