নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ ‎সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

খরায় পুড়ছে কৃষকের স্বপ্ন


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় খরা রোদে পুড়ে যাচ্ছে ফসলের খেত। বৃষ্টিপাত না হওয়ায় খরা রোদে জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। খরা কেড়ে নিয়েছে কৃষকের মুখের হাসি। খরার কারণে ফসল উৎপাদন কম হওয়ার আশঙ্কা করছেন এলাকার কৃষকরা।

এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। বিশেষ করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে খেতের মরিচ, ভুট্টা,গম,মরিচ,পাটসহ উঠতি রবি ফসল। উপজেলার বাহাগিলী ইউনিয়নের ঘোপাপাড়া গ্রামের কৃষক মকবুল হোসেন জানান, তাদের জমিতে লাগানো ভুট্টাক্ষেত অনাবৃষ্টির কারণে গাছের পাতাগুলো মাটিতে লুটিয়ে পড়ছে। কৃত্রিমভাবে এ পানি দিয়ে তেমন কোনো কাজ হচ্ছে না। কেননা প্রাকৃতিক অনুকূল ভালো না হলে কৃত্রিম সেচ দিয়ে কখনো বাম্পার ফলনের আশা করা যায় না। কৃষক একরামুল হক জানান, নদীর চরে লাগানো ভুট্টা খেত টানা খরায় মাটির রস চুষে নেওয়ায় জমি মরুভূমিতে পরিণত হয়েছে। এমনকি জমিতে রস না থাকায় ভুট্টার গাছগুলো দুর্বল হয়ে গেছে। মনে হয় এ বছর ভালো ফলন পাবো না। একই ইউনিয়নের ভুট্টা চাষি কহিনুর রহমান জানান, অনাবৃষ্টির ফলে ভুট্টার গাছ মরে যাওয়ার উপক্রম হয়েছে। যদি খরা না হয়ে অতিবৃষ্টি হতো তাহলে ফসলের বাম্পার ফলনের সম্ভাবনা থাকতো। কিন্তু অনাবৃষ্টির কারণে ভুট্টা খেত মুড়িয়ে (শুকিয়ে) যাচ্ছে। যার ফলে গতবারের তুলনায় এবার ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। ইউপি সদস্য আব্দুল হান্নান জানান, এটা প্রাকৃতিক বিষয়। খরার কারণে খেতের গাছ শুকিয়ে নেতিয়ে যাচ্ছে। বৃষ্টির পানির বিকল্প নেই। খরার কারণে এবার ফলন কম হতে পারে।


আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৪৯ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে