ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

কিশোরগঞ্জে প্রশাসনিক ক্ষমতা ফিরে পেলেন বাহাগিলী ইউপি চেয়ারম্যান


নীলফামারী জেলা প্রশাসক (স্থানীয় সরকার শাখা) জারিকৃত প্রজ্ঞাপন এর বিরুদ্ধে রিট দায়ের পর হাইকোর্টের নির্দেশে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান পদে পূনরায় দায়িত্ব পেলেন অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টন। হাইকোর্টের একটি রিটে রায়ের নির্দেশেনায় তিনি স্বপদে বহাল হন। রোববার সকালে (২৭ এপ্রিল) সকালে    ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 



জানা গেছে,বাহাগিলী ইউনিয়নের ১০ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব আনেন। উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করেন।তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে তদন্ত ও প্রয়োজনীয় ডকুমেন্টস অনুযায়ী অভিযোগ সমূহের কোনো ভিত্তি না থাকায় অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করেন। তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে জেলা প্রশাসক স্থানীয় সরকার শাখার উপ পরিচালকের স্বাক্ষরিত পত্রে সকল অভিযোগ থেকে গত ২০/০৩/২৫ ইং এ অব্যাহতি পূর্বক নিষ্পত্তি করেন। গত ২৩ মার্চ উপজেলা নির্বাহী অফিসার সকল অভিযোগ থেকে চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টন কে অব্যাহতি প্রদান করেন। কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে গত ২৫ মার্চ জেলা প্রশাসক আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা সহ উপজেলা সমাজসেবা অফিসারকে প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করেন।এ প্রেক্ষাপটে চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টন সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে রিট করেন।এবং গত ১৩ এপ্রিল 

রিটের শুনানি শেষে বিজ্ঞ আদালত অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টন কে পূনরায় দায়িত্ব প্রদানের নির্দেশ দেন। 





আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৪৮ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে