নীলফামারীর কিশোরগঞ্জে দুপুরের খাবার খাওয়ার পর একই পরিবারের চৌদ্দজন অসুস্থ হয়ে পড়েছে। অচেতন অবস্থায় গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে তাদের পার্শ্ববর্তী তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
তাদেরকে খাবার কিংবা পানির সঙ্গে চেতনানাশক খাওয়ানো হয়েছে বলে ধারণা করছেন প্রতিবেশী ও স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর বাহাগিলী দাসপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
অসুস্থরা হলেন ওই এলাকার মৃত বাউরা দাসের ছেলে পশুরাম দাস (৫০), পশুরামের ছেলে মিলন দাস (৩০),প্রীতম দাস (২৭), তপন দাস (২২), পশুরাম দাসের স্ত্রী ভারতীয় রানী (৪৫), প্রীতম দাসের স্ত্রী শম্পা রানী দাস (২৩),তপন দাসের স্ত্রী উর্মিলা রানী (১৮), মিলন দাস স্ত্রী সাবিত্রী রানী (২৫), চয়ন দাস (৭),উৎসব দাস,নন্দনী দাস (৩) ও আত্মীয়স্বজন।
অসুস্থ ব্যক্তিরা জানান, গতকাল সোমবার সকালে খাওয়া দাওয়া করে বাড়ির উঠানে ধান শুকাতে ব্যস্ত সময় পার করছিলেন। দুপুর গড়িয়ে গেল দুপুরের খাবার জন্য বাড়ি গিয়ে খাওয়া দাওয়া শেষ করেন। খাওয়া দাওয়া শেষে কাজের জন্য বাড়ি থেকে বের হলে মাথা ঘুরতে থাকে। তখন বিশ্রামের জন্য বাড়ির উঠানে থাকা আটাল বা চৌকিতে শুয়ে পড়েন। সারা দিন অচেতন থাকার কারণে অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয়রা তাদের রাত সাড়ে আট টার দিকে পার্শ্ববর্তী তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অনির্বান মল্লিক বলেন, একই পরিবারের চৌদ্দজনকে অচেতন ও ঘুমন্ত অবস্থায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে পানির সাথে ঘুমের ওষুধ বা চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়েছে।
১৫০ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৬৪ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
২১১ দিন ২ ঘন্টা ১১ মিনিট আগে
২১১ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
২২১ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে
২২৯ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
২৩৪ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৫০ দিন ৭ ঘন্টা ৫ মিনিট আগে