নীলফামারীর কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যূথ্থান দিবস উপলক্ষে বিএনপি- জামায়াতের বিজয় মিছিল, গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় স্টেডিয়াম মাঠ হতে বিএনপির একটি হাজার হাজার নেতাকর্মী নিয়ে আনন্দ র্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির চেয়পারসনের উপদেষ্টা বিশিষ্ট কন্ঠশিল্পি বেবী নাজনিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম। উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা অংশ গ্রহণ করে। অপর দিকে উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ একটি গণমিছিল দলীয় কার্যালয় থেকে বের করে। এতে নীলফামারী-৪ আসনের জামায়াতের প্রার্থী হাফেজ আব্দুন মুনতাকিম ও উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ নেতৃত্বে দেন। এতে হাজার হাজার জামায়াতে ইসলামীর উপজেলা, ইউনিয়ন, যুব বিভাগের উপজেলা-ইউনিয়ন ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং সমর্থক গণমিছিল ও সমাবেশে অংশ নেয়।
২৩১ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৪৫ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৯২ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে
২৯২ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৩০২ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৩১০ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩১৫ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে
৩৩১ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে