কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুলিয়ারচরে নবাগত ইউএনও ফারজানা আলম এর যোগদান


কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ফারজানা আলম যোগদান করেছেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে তিনি  কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তার নতুন কর্মস্থলে যোগদান করেন। তিনি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা এর স্থলাভিষিক্ত হন।

এ সময় উপজেলার সরকারি বিভিন্ন কর্মকর্তাগন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ, নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে স্বাগত জানান।

ফারজানা আলম ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তিনি এর আগে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর উপ-ব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে কর্মরত ছিলেন।

ফারজানা আলমের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী। মেয়ে সোহা শারার আহমেদ ও ছেলে আহমেদ সামিহ নির্ণয়।

ফারজানা আলম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন। 

নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম দায়িত্ব গ্রহন করে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, কুলিয়ারচর উপজেলার যে দায়িত্ব দেয়া হয়েছে সকলের সহযোগিতায় তা পালন করতে সর্বাত্মক ভাবে চেষ্টা করব। এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আরও খবর