মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

কুলিয়ারচরে নবযোগদানকৃত ইউএনও ফারজানা আলমের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব, আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষিকা, সরকারি কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমান, সাবেক কমান্ডার আলহাজ্ব মো. এনামুল হক, কুলিয়ারচর থানার নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান সহ জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,  শিক্ষক, ইমাম ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী দেশে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)দের সরকারি আদেশে বদলীর অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে নতুন ইউএনও হিসেবে ফারজানা আলম গত ১৩ ডিসেম্বর বুধবার দুপুরে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। 

কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা কুলিয়ারচর থেকে জাজিরা জেলার শরীয়তপুর উপজেলায় আর টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের জন্য বদলীর আদেশ হলে তিনি কুলিয়ারচর উপজেলায় যোগদান করেন।

টাঙ্গাইলের সখীপুর উপজেলা থেকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী হওয়া ফারজানা আলম ৩৩ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। ফারজানা আলম এর আগে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) -এর উপব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে কর্মরত ছিলেন।

ফারজানা আলমের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী। মেয়ে সোহা শারার আহমেদ ও ছেলে আহমেদ সামিহ নির্ণয়।

ফারজানা আলম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন।

আরও খবর