কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

NBMEGF এর ১২০০ তম সেশান চর্চা ক্লাস পূর্তি উদযাপন ও মিটআপ অনুষ্ঠিত

নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের জাগ্রত কিশোরগঞ্জ জেলার ১২০০ তম সেশান চর্চা ক্লাস পূর্তি উদযাপন এবং নবনিযুক্ত জেলা, উপজেলা, কান্ট্রি এম্বাসেডরদের বরণ ও সংবর্ধনা প্রদান উপলক্ষে অনলাইন মেগা মিটআপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে "নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন" জাগ্রত কিশোরগঞ্জ জেলা মেসেঞ্জার গ্রুপে গুগলমিট এপ্স এর মাধ্যমে উক্ত অনলাইন মেগা মিটআপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নবনিযুক্ত কান্ট্রি এম্বাসেডর, জেলা এম্বাসেডর, উপজেলা এম্বাসেডরদের বরণ করে সংবর্ধনা প্রদান করেন জাগ্রত কিশোরগঞ্জ জেলা সিনিয়র এম্বাসাডর মোঃ জাহিদ হাসান। পরবর্তীতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মেন্টর ইকবাল বাহার জাহিদ এর উপস্থিতিতে জাগ্রত কিশোরগঞ্জ জেলার ১২০০ তম সেশান চর্চা ক্লাস পূর্তি উদযাপন করা হয়। কান্ট্রি এম্বাসেডর মোঃ খায়রুল কবির এর সঞ্চালনায় উক্ত মিটআপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মেন্টর ইকবাল বাহার জাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন, কোর ভলেন্টিয়ার, থানা ও উপজেলা প্রতিনিধি টিমের সমন্নয়ক আবদুল করিম মুন্না, ইবনে সায়েম রানা সহ কোর ভলান্টিয়ার বৃন্দ, মডারেটর গণ, কান্ট্রি এম্বাসেডর গণ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি বৃন্দ সহ উপজেলা প্রতিনিধি বৃন্দ, কমিউনিটি ভলেন্টিয়ার ও আজীবন গর্বিত সদস্য গন। এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মেন্টর ইকবাল বাহার জাহিদ, প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল দায়িত্বশীলদের সুন্দর দিকনির্দেশনা মূলক কথা বলবেন। এবং উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি ব্যাচে টানা ৯০ দিন করে অনলাইনে ও অফলাইনে ৪৬০ টি কন্টেন্ট মনযোগ সহকারে প্রশিক্ষণ নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাতে পারলে উদ্যোক্তাদের সফলতা অর্জন সম্ভব। তিনি আরও বলেন, পণ্যের সেল বাড়াতে এবং নিজেকে ব্যান্ডিংয়ের ক্ষেত্রে, প্রতিদিনের সেশান ক্লাস ও অফলাইন, অনলাইন মিটআপ এর মাধ্যমে চর্চা করার উপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত "নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন"। ২০১৮ সালে যাত্রা শুরু করা অনলাইন প্লাটফর্মটি তরুণদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখায় এবং তার বাস্তবায়নের দিকনির্দেশনা দিয়ে আসছে। অনলাইন প্রশিক্ষণের টানা ২৫৮৭ দিন ধরে প্রশিক্ষণ পরিচালনা করে বিশ্ব রেকর্ড গড়ে প্রতিষ্ঠানটির বিশেষত্ব প্রমাণ করেছে প্রতিষ্ঠাতা মেন্টর ইকবাল বাহার জাহিদ।
আরও খবর