কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুলিয়ারচরে চাঞ্চল্যকর উবাইদুল্লাহ হত্যার প্রধান আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে চাঞ্চল্যকর উবাইদুল্লাহ হক পাইলট (৪০) নামে চাল ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান হুতা শাহাদাৎ হোসেনকে গ্রফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। আজ রবিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সালুয়া ইউনিয়নের বাজরা মাছিমপুর গ্রামের তার নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। পরে শনিবার কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে শাহাদাৎ। সে জবানবন্দিতে তার সহযোগী হিসেবে আরও তিনজনের নাম উল্লেখ করেছেন। গত ১৯ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টার দিকে পাইলট চালের দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছাকাছি বাজরা এলাকায় তাকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরেরদিন বৃহস্পতিবার নিহতের মা মোছ. আঙ্গুরা বেগম বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১০। এ বিষয় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) বলেন, হত্যা মামলাটি সম্পূর্ণ একটি ক্লু-লেস ঘটনা। ঘটনার পর তথ্য প্রযুক্তি সহায়তায় ও বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে আমরা মামলার প্রধান আসামিকে সনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হই। এ ঘটনায় বাকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলমান আছে।
আরও খবর