সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার।

কুলিয়ারচরে আম পাড়াকে কেন্দ্র করে এক নারী নিহত, আহত ৩

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মমতা বেগম নামে এক রোজাদার নারীর মৃত্যু হয়েছে। ওই নারী প্রতিপক্ষের হামলায় আহত তার ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের শাবলের আঘাতে নিহত হন। নিহত মমতা বেগম (৫৮) উত্তর লক্ষীপুর সিদ্দুর মোড় এলাকার বাসিন্দা মতিউর রহমানের স্ত্রী। সোমবার (১২ মে) বিকেল ৫ টার দিকে উপজেলার গোবরিয়া-আবদুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষীপুর সিদ্দুর মোর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে জিল্লুর রহমান সহ নিহতের ভাসুরের ছেলে নবী মিয়া ও তাঁর স্ত্রী শরিফা গুরুতর আহত হয়েছেন। নিহত মমতা বেগমের (জা- ভাসুরের বউ) মিরজাহান বেগম জানান, বিগত ২০ বছর যাবৎ একটি জায়গা তারা ভোগদখল করে আসছেন। কিন্তু এই জমি প্রতিপক্ষ প্রতিবেশী ইয়াকুব আলীর ছেলে কালু মিয়া ওরফে কালাচাঁন ও নিয়াশা তাদের দাবি করে আসছে। এবং জমি নিয়ে অনেক সালিশ, দরবার হয়েছে, এবং মামলা মোকদ্দমা চলমান। সেখানে একটি আম গাছ রয়েছে। আজ ঐ আম গাছ থেকে মমতার ছেলে জিল্লু আম পেড়ে ফিরে আসে। পর ঐ গাছ থেকে আম পাড়ার জন্য প্রতিপক্ষ প্রতিবেশী ইয়াকুব আলীর ছেলে কালু মিয়া ওরফে কালাচাঁন (৫৫) গালিগালাজ করতে থাকে। গালিগালাজ শুনে জিল্লু আবার সেখানে গেলে প্রতিপক্ষ সহ তার লোকজন তাকে ইটপাটকেল ছুঁড়ে গুরুতর আহত করে। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে শাবলের আঘাতে গুরুতর আহত হন মমতা বেগম। পরে গুরুতর আহত অবস্থায় মমতা বেগম সহ আহতদের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মমতা বেগমের ছেলে জিল্লুর রহমান সহ তার চাচাতো ভাই নবী ও তার স্ত্রী শরিফা গুরুতর আহত হয়েছেন। সেখান থেকে জিল্লুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এবং চাচাতো ভাই নবী ও তার স্ত্রী শরিফাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসেন। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এতে একজন নারী নিহত হয়েছেন এবং তার ছেলেও গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর