কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুলিয়ারচরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুই মাদক কারবারী গ্রেফতার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে থানা ১০ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবা ও একটি সিএনজিসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প।

বুধবার ২১ মে সকাল ৭ টার দিকে উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, ভৈরব উপজেলার বাঘাইকান্দি গ্রামের মৃত মোহাজ উদ্দিনের ছেলে  কামাল মিয়া (৩৬), এবং একই উপজেলার শ্রীনগর গ্রামের মৃত আজহারুল ইসলামের ছেলে আলমগীর মিয়া (৩২)।

জানা যায়, সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল অানুমানিক ৭ঘটিকায় উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে চলাচলরত যানবাহনে তল্লাশী চালিয়ে ১ টি সিএনজিতে চালক ও যাত্রীবেশে থাকা মোঃ কামাল মিয়া (৩৬), পিতা-মৃত মোহাজ উদ্দিন, সাং-বাঘাইকান্দি, ২। মোঃ আলমগীর মিয়া (৩২), পিতা-মৃত আজহারুল ইসলাম, সাং-শ্রীনগর, উভয় থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জদ্বয়কে ১০ (দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটের আনুমানিক অবৈধ বাজার মূল্য ২,৭৫,০০০/-(দুই লক্ষ পঁচাত্তর হাজার) টাকা।

সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় কুলিয়ারচর থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।

আরও খবর