বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

কুলিয়ারচরে রেললাইন থেকে গৃহবধূর দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী রেলস্টেশনের উত্তর পাশে টি এন টি পাড়া সংলগ্ন এলাকায় রেললাইন থেকে সীমা আক্তার (২২) নামে এক গৃহবধূর দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সীমা আক্তার ছয়সূতী ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের মো. শানু খাঁর মেয়ে। তার স্বামীর নাম শাহীন মিয়া। স্বামীর বাড়িও একই ইউনিয়নের টি এন টি পাড়া রেল ব্রিজ সংলগ্ন সালমানকান্দি গ্রামে। 

স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে রেল লাইনে একটি দ্বিখন্ডিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কুলিয়ারচর থানা পুলিশ ও ভৈরব রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবার সূত্রে জানাযায়, সীমা ও তার স্বামীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলায় তিনি দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে ছিলেন। গতকাল সোমবার সীমাকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়। এর ঠিক পরদিনই তার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে ঘিরে জনমনে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহতের বাবা মো. শানু খাঁ ও মামা মো. মাসুম মিয়া, বড় বোন রিমা আক্তার বলেন, আমার বোন আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে রেল লাইনে ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এটি আত্মহত্যা না হত্যা ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত করে বলা যাবে। তবে পরিবার যদি অভিযোগ দেয়, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

আরও খবর