কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

"কুলিয়ারচর শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদ” এর কমিটি গঠন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মহা বিদ্যালয়, টেকনিক্যাল স্কুল ও কলেজ, এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের নিয়ে নবগঠিত “কুলিয়ারচর শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদ” এর কমিটি গঠন করা হয়েছে। 

২৩ আগস্ট শনিবার বিকাল ৪টার দিকে বেতিয়ারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুল হকের সভাপতিত্বে উপজেলার আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে কুলিয়ারচর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো. সালাহউদ্দিন লিচু’কে সভাপতি, মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অহিদুজ্জামান’কে সাধারণ সম্পাদক, আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম কাজল’কে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ শিক্ষক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় নবগঠিত কমিটির কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

আরও খবর