গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

সরকারি সহয়তা নিয়ে শতবর্ষী ঈশাদের বাড়িতে মানবিক ইউএনও ইয়াসিন খন্দকার

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ ইয়াসিন খন্দকার সরকারি বরাদ্দ থেকে সহায়তা নিয়ে হাজির হয়েছেন, উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামের শতবর্ষী অসহায় ঈশাদ মিয়া বাড়িতে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঈশাদ মিয়া পরিবারের অসহায়ত্বের সংবাদ ভাইরাল হলে ইউএনও মোঃ ইয়াসিন খন্দকার এর নজরে আসলে তৎখানিক সোমবার (০৮ ডিসেম্বর) বিকালে উপজেলার ছয়সূতী 

ইউনিয়নের মাধবদী গ্রামে ছুটে গিয়ে এই অসহায় মানুষটির খোঁজখবর নেন এবং পরিবারের হাতে নানাবিধ সহায়তা তুলে দেন তিনি। 

এসময় ইউএনও ইয়াসিন খন্দকার এই অসহায় পরিবারকে নতুন ঘরের জন্য দুই ভান টিন, তাৎক্ষণিক চিকিৎসা ব্যয় ও ওষুধ কেনার জন্য নগদ ৬,০০০ টাকা, পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য শুকনো খাবার এবং তীব্র শীত নিবারনের জন্য শীতবস্ত্র প্রদান করেন। 

উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামের অসহায় ঈশাদ মিয়া জীবন–মৃত্যুর সঙ্গে লড়াই করে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, শরীরের ডান দিক পক্ষাঘাতগ্রস্ত, কথা বলতে পারছেন না, চলাফেরার সামর্থ্য নেই। চোখের ইশারায় নিজের অসহায়তা জানান এই প্রবীণ মানুষটি। মানবিক ইউএনও 'র সরকারি সহায়তা পেয়ে শতবর্ষী ঈশাদ মিয়ার স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা অসহায়। আমাদের দেখার কেও নাই। ইউএনও স্যার আপন মনে করে আমাগো সাহায্যে এগিয়ে এসেছেন। আল্লাহ যে ওনারে অনেক দিন বাছিয়ে রাখেন।

এ সময় ইউএনও ইয়াসিন খন্দকার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি দেখে ঘটনাটি জানতে পারি। একজন মানুষ এমন কষ্টে থাকবেন—এটা মেনে নেয়া যায় না। প্রশাসনের দায়িত্ব শুধু নিয়মকানুন নয়, মানুষের পাশে দাঁড়ানোও। 

শতবর্ষী ঈশাদ মিয়ার পাশে প্রশাসনের এই মানবিক সহায়তা স্থানীয় পর্যায়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। স্থানীয়রা বলছেন, সংবাদ মানুষের জীবন বদলাতে পারে আজ ইউএনও সাহেব সেই প্রমাণ দিলেন।

এসময়, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়াসহ স্থানীয় লোকজন এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।


আরও খবর