কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ খ ভৈরব শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই কেজি গাঁজা সহ মো. শরিফ (৩৭) নামে এক জনকে আটক করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১ টার দিকে ( ভৈরব - কিশোরগঞ্জ) হাইওয়ে সড়কের ছোট ছয়সূতী অষ্টগ্রাম অটো রাইস মিল এর সামনে পশ্চিম পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে সিএনজির ভিতর থেকে তাকে দুই কেজি গাঁজা সহ করা হয়। আটককৃত শরিফ মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের (নওয়াব আলী মেম্বারের বাড়ী সংলগ্ন) মৃত : চান মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ খ ভৈরব শাখার পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদে ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে (ভৈরব - কিশোরগঞ্জ) হাইওয়ে সড়কের ছোট ছয়সূতী অষ্টগ্রাম অটো রাইস মিল এর সামনে পশ্চিম পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় তল্লাশি করে একটি সিএনজির ভিতর হতে তাকে আটক করা হয় এবং আসামির হেফাজতে থাকা আলামত দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে আসামী শরিফ মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলিয়ারচর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
২ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৮ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
১৮ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
২৫ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে
২৮ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩০ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩০ দিন ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে