নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

কুমারখালী আওয়ামী লীগ অফিসের সামনে বোমা, কাফনের কাপড় ও চিঠি

আওয়ামী লীগ অফিসের সামনে বোমা, কাফন ও চিঠি

কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের  কার্যালয়ের সামনে থেকে কাফনের কাপড়, ককটেল বোমা লাল টেপে জড়ানো একটি কৌটা, ফাটানো বোমের বস্তু ও হাতে লেখা একটি চিঠি পাওয়া যায়। ঘটনাটি থানায় জানালে, ঘটনাস্থলে পুলিশ এসে সেগুলো জব্দ করে । গত ০৩/১০/২০২২ সোমবার সকালে কয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চর বানিয়াপাড়া আওয়ামী লীগ কার্যালয় এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

কিন্তু কে বা কারা, কাকে উদ্দেশ্য করে এগুলো রেখে গেছে, তা এখনো জানা যায়নি। তবে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয়রা বলছেন, একদল দুষ্কৃতকারীরা এলাকার শান্তি নষ্ট ও আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে এমন অপকর্ম করতে পারে। এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।জব্দ করা চিঠিতে লেখা রয়েছে, ‘খা...ছেলেরা তোরা যখন এলাকায় ছিলিনি তখন সব ঠিকঠাক ছিল। কিন্তু তোরা যা করছিস তা ঠিক না। আজ নমুনা দিয়ে গেলাম। ৪৮ ঘণ্টার মধ্যে তোর জন্য বেশি না দুটো গুলিই যথেষ্ট। যা তুই উপহার পাবি। আর কাফনের কাপড়টা ঠিক করে রাখিস। যা তোর কাজে লাগবে। সাবধান, সাবধান, সাবধান।’দুপুর ১২টার দিকে সরেজমিনে স্থানীয়রা জানান, সকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বোমা,  কাফনের কাপড় ও চিঠি দেখে ইউপি চেয়ারম্যানকে জানানো হয়। পরে খবর পেয়ে পুলিশ এগুলো নিয়ে গেছে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে এ কাজ করেছে, তা জানা যায়নি।এ বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় কর্মী আক্তার হোসেন বলেন, ‘অফিসটিতে আমি এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা বসি। কে বা কারা রাতের আঁধারে অফিসের সামনে কাফনের কাপড়, বোমা ও চিঠি রেখে গেছে তা জানি না।’

স্থানিয়রা বলেন রাতে একটা বিকট শব্দ পেয়ে ভাবলাম ভ্যানের চাকা ফেটে গেছে। পরে সকালে জানতে পারলাম ককটেল বোমা ফুটেছে।’

স্থানীয় কিছু ব্যবসায়ীরা বলেন , ‘এলাকাবাসী খুব শান্তিতে আছে।
এখানে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপিং রয়েছে। হয়তো শান্তি নষ্ট করার জন্য এক পক্ষ অন্য পক্ষকে ফাঁসাতে এমন কাজ করেছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের হওয়া দরকার।’

এ বিষয়ে কয়া ইউপি চেয়ারম্যান মো. আলী হোসেন বলেন, ‘আমি শহর আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি ছিলাম। আমার কর্মীরা কার্যালয়ের সামনে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে একদল দুষ্কৃতকারী। এলাকার শান্তি নষ্ট ও আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে এমন অপকর্ম করতে পারে তারা।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, চর বানিয়াপাড়া এলাকা থেকে যে নমুনা গুলো পাওয়া গিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা যাবে।

Tag
আরও খবর
কুষ্টিয়া-৪ আসনে মনোনয়ন নিলেন বিএনপির ‍রুমি

২৫১ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে






অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে জরিমানা

৮৭৬ দিন ২২ ঘন্টা ৪৯ মিনিট আগে