তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা অনিশ্চিত মিমের

অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা অনিশ্চিত মিমের

অর্থের অভাবে  বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা অনিশ্চিত মিমের

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ভ্যানচালক বাবার মেয়ে মিম আক্তার এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হয়েছেন। ভ্যানচালক বাবা বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা নিয়ে তাকে ভর্তি করেছেন। তবে আগামী দিনগুলো কিভাবে পার করবেন এমনই আশঙ্কায় দিন কাটছে তাদের।

মিম আক্তার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামের ডালিম শেখের মেয়ে। বাবা পেশায় একজন ভ্যানচালক।

মিম আক্তার জানায়, শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেছে।  চার ভাই-বোনের মধ্যে তিনি মেজ। ছোটবেলা থেকেই বহু কষ্ট করে লেখাপড়া করছেন। বাবা ভ্যান চালিয়ে যা আয় করেন, তা সংসার চালাতেই শেষ হয়ে যায়। অনেকবারই অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

মিম আক্তারের বাবা ভ্যানচালক ডালিম শেখ বলেন, মেয়েটা ছোটকাল থেকেই মেধাবী। অভাবের সংসারে অনেক কষ্ট করে মেয়েটা লেখাপড়া চালিয়ে যাচ্ছে। ভার্সিটিতে ধার-দেনা করে ভর্তি করেছি। কিন্তু আগামী দিনগুলো কীভাবে তার খরচ চালাবো কোনোভাবেই তার হিসাব মেলাতে পারছি না। কিছু দিন আগে ভ্যানের চারটি ব্যাটারি নষ্ট হয়ে গেলে এলাকার কয়েকজনের কাছ থেকে ধার করে এবং এনজিও থেকে ঋণ নিয়ে ব্যাটারি কিনে লাগিয়েছি।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, মেয়েটির পড়ালেখা চালিয়ে যেতে সার্বিক সহযোগিতা করা হবে।

Tag
আরও খবর





অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে জরিমানা

৮৭৮ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে