কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুতুবদিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ, উচ্ছ্বসিত দ্বীপের মানুষ

কুতুবদিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ, উচ্ছ্বসিত দ্বীপের মানুষ।

দেশের মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন  কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় প্রথমবারের মতো জাতীয় গ্রিডের বিদ্যুৎ।

এই জনপদের মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসবে। মাছ ও লবণ ব্যবসার পাশাপাশি পর্যটন খাতেও গতি ফিরবে। কুতুবদিয়ায় ‘বিদ্যুৎময়’ নতুন দিন শুরুর দীর্ঘ অপেক্ষার অবসান হল।

সমতল, পাহাড়ি এলাকার পাশাপাশি সাগরের বুক চিরে গড়ে উঠা দ্বীপাঞ্চলের মানুষকেও জাতীয় গ্রিডের আওতায় আনতে ২০২০ সালে একটি প্রকল্প হাতে নেয় পিডিবি। এই প্রকল্পের মাধ্যমে  কুতুবদিয়া উপজেলা  জাতীয় গ্রিডের বিদ্যুৎ নেওয়ার কাজ শুরু হয়। সাবমেরিন কেবলের মাধ্যমে সাগরের তলদেশ দিয়ে।

এরমধ্যে কুতুবদিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ  মহেশখালীর মাতারবাড়ি সাবস্টেশন ব্যবহার করে। এই সাবস্টেশন থেকে পেকুয়ার মগনামা ঘাট ল্যান্ডিংস্টেশন হয়ে ডাবল সার্কিট সাবমেরিন লাইন দিয়ে বিদ্যুৎ কুতুবদিয়ার সাবস্টেশনে। সেখান থেকে সঞ্চালন লাইনের মাধ্যমে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ।  সংযোগ  ইতোমধ্যে গ্রাহকদের কাছে পৌচে দেওয়া  শুরু করেছে পিডিবি। ধাপে ধাপে কুতুবদিয়ার সব মানুষ পাবেন জাতীয় গ্রিডের বিদ্যুৎ সুবিধা।

প্রথমবারের মতো জাতীয় গ্রিডের বিদ্যুৎ পাওয়ায় উচ্ছ্বসিত  কুতুবদিয়ার মানুষ। তারা বলছেন- জাতীয় গ্রিডের বিদ্যুৎ পেলে কুতুবদিয়ায় ফিশ প্রসেসিং জোন, লবণ কারখানা, বরফ মিল স্থাপনের পথ সুগম হওয়ার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নত হবে। কম খরচে মানুষ বিদ্যুৎ সুবিধা পাবেন। 

স্হানীয়রা জানান,বিদ্যুতহীন ঘরে থাকার কষ্ট শহরের লোকজন হয়তো বুঝবেন না। এখন বিদ্যুৎ পেলে জীবনযাপন সহজ হবে। ব্যবসায় সুবিধা হবে।

কুতুবদিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছানোর মাধ্যমে পিডিবি দক্ষিণাঞ্চলের অধীন সব উপজেলা জাতীয় গ্রিডের আওতায়।

 কুতুবদিয়ায় আগে বায়ু বিদ্যুৎ এবং জেনারেটরের মাধ্যমে  কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও জাতীয় গ্রিডের বাইরে ছিল এই দ্বীপ উপজেলা। এখন দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়  জাতীয় গ্রিডের বিদ্যুৎ । এটি দেশের বিদ্যুৎ খাতের জন্য একটি মাইলফলক। সরকারের বড় অর্জন।

Tag
আরও খবর