কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুতুব‌দিয়ায় আইনজী‌বি সহকা‌রিকে মারধ‌রের অ‌ভি‌যোগ ইউপিচেয়ারম্যানের বিরু‌দ্ধে

কক্সবাজারের কুতুবদিয়ায়  আইনজী‌বি সহকা‌রি‌কে ফি‌ল্মি স্টাই‌লে গাড়ী থে‌কে তু‌লে নি‌য়ে প‌রিষ‌দের হলরু‌মে বে‌ধে মারধ‌রের অ‌ভিযোগ উ‌ঠে‌ছে উত্তর ধুরুং ইউ‌পি চেয়ারম‌্যান আব্দুল হা‌লিম সিকদা‌রের বিরু‌দ্ধে। মঙ্গলবার(২ জুলাই) সকা‌লে কুতুব‌দিয়া আদালতের আইনজী‌বি সহকা‌রি মোহাম্মদ হোছাইন মারধ‌রের শিকার হন। প‌রে পু‌লিশ গি‌য়ে তা‌কে উদ্ধার ক‌রে ব‌লে থানা সূত্র জানায়।

জানা যায়, উত্তর ধুরুং আ‌জিম উ‌দ্দিন সিকদার পাড়ার শফিউল আলম তা‌দের পা‌রিবা‌রিক জ‌মির বি‌রোধ‌ নি‌য়ে তার চাচা‌তো ভাই কুতুব‌দিয়া জু‌ডি‌শিয়াল আদাল‌তের আইনজী‌বি সহকা‌রি ও দৈ‌নিক বিকাল বার্তার কুতুব‌দিয়া প্রতি‌নি‌ধি মো: হোছাই‌নসহ তা‌দের ৫ ভাই‌য়ের বিরু‌দ্ধে প‌রিষ‌দে অ‌ভি‌যোগ দেন। 

প‌রিষদ থে‌কে  বেশ ক‌য়েকটা নো‌টিশ দেয়া হ‌লেও বিবাদীরা কেউ প‌রিষ‌দে হা‌জির হয়নাই। ফ‌লে ইউ‌পি চেয়ারম‌্যান একতরফা ভা‌বে বাদীর প‌ক্ষে‌ ‌ একটা মতামত প্রতি‌বেদন দেন। এটি নি‌য়ে বাদী পক্ষ গতমা‌সের ৫ তারি‌খে ইউএনও বরাবর অ‌ভি‌যোগ দি‌লে নির্বা‌হি কর্মকর্তা মো: মঈনুল হো‌সেন চৌধুরী বিষয়‌টির প্রয়োজনীয় ব‌্যবস্থা নি‌তে উত্তর ধুরুং ইউ‌পি চেয়ারম‌্যানকে দা‌য়িত্ব দেন।

আইনজী‌বি সহকা‌রি মো: হোছাইন ব‌লেন, তি‌নি প্রতি‌দি‌নের ন‌্যায় মঙ্গলবার সকাল সা‌ড়ে ৮টার দি‌কে বা‌ড়ি থে‌কে  টমটম যো‌গে আদাল‌তে যা‌চ্ছি‌লেন। উত্তর ধুরুং প‌রিষ‌দের সাম‌নে এ‌লে আজম রো‌ডে ৭/৮ জন গ্রাম পু‌লিশ গা‌ড়ি থা‌মি‌য়ে‌ ফি‌ল্মি স্টাই‌লে তা‌কে তু‌লে‌ নি‌য়ে হলরু‌মে বে‌ধে আট‌কে রা‌খে। এসময় তাকে মারধরও করাহয়। প‌রে তার প‌রিবা‌রের পক্ষ থে‌কে ৯৯৯ এ কল করা হয়। একই সা‌থে আইনী‌বি এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি এড‌ভো‌কেট ফি‌রোজ আহমদ থানায় ফোন কর‌লে পু‌লিশ গি‌য়ে তা‌কে উদ্ধার ক‌রে থানায় নিয়ে আ‌সে।

 উত্তর ধুরুং প‌রিষদ লা‌গোয়া বা‌সিন্দা  কুতুব‌দিয়া আদাল‌তের অ‌্যাড‌ভো‌কেট মোহাম্মদ সাইফুল্লাহ খা‌লেদ জানান, সকা‌লে জানালা দি‌য়ে তা‌কে ডা‌কেন আইনজী‌বি সহকা‌রি। কিন্তু চেয়ারম‌্যান হলরু‌মে প্রবেশে বাধা দেন । জানালা দি‌য়ে কথা বল‌তে ব‌লেন। এক পর্যা‌য়ে রু‌মে ঢোকার অনুম‌তি‌ দি‌লেও তার মোবাইল রে‌খে যে‌তে বাধ‌্য ক‌রেন চেয়ারম‌্যান।

ইউ‌পি চেয়ারম‌্যান আব্দুল হা‌লিম সিকদার ব‌লেন, জ‌মির বি‌রো‌ধে অ‌ভি‌যো‌গে তা‌দের‌কে ক‌য়েকটা নো‌টিস দি‌লেও আইন‌কে অবজ্ঞা ক‌রে নানা ধর‌নের গা‌লিগালাজ করে‌ছেন আইনজী‌বি সহকা‌রি। বে‌ধে রাখা হয়‌নি। হলরু‌মে আট‌কে রাখা হয় তা‌কে। তার ওপরও চড়াও হন ব‌লে জানান তি‌নি।

থানার ও‌সি মোহাম্মদ গোলাম কবীর ব‌লেন, উত্তর ধুরুং ইউ‌নিয়ন প‌রিষ‌দে মো: হোছাইন না‌মে আইনজী‌বি সহকা‌রি‌কে আট‌কে রাখার খবর পে‌য়ে তা‌কে উদ্ধার ক‌রে একই সা‌থে চেয়ারম‌্যান‌কেও থানায় এ‌নে উভয়‌কে চি‌কিৎসার জন‌্য বলা হ‌য়ে‌ছে। অ‌ভি‌যোগ পে‌লে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেয়া হ‌বে ব‌লে জানান তি‌নি।

Tag
আরও খবর


কুতুবদিয়ায় ৫ ইউপিতে প্রশাসক নিয়োগ

৪ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে


কুতুবদিয়া নামকরণের ইতিহাস

৫ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে


বৃষ্টি নেই,তীব্র খরায় ফেটে চৌচির ধানের জমি

১২ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে



কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই

২৭ দিন ১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে