কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ফের লঘুচাপের শঙ্কা, বাড়তে পারে বৃষ্টি

মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া।বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের শঙ্কা দেখা দিয়েছে। ফলে দেশে ফের বাড়তে পারে বৃষ্টি। উপসাগরের বাংলাদেশ অংশে গত দেড় মাসে পাঁচটি লঘু ও নিম্নচাপ তৈরি হয়েছে। সর্বশেষ নিম্নচাপটি বাংলাদেশের কক্সবাজার উপকূলে প্রবেশ করেছিল চার দিন হলো। এটি দুর্বল হতে না হতে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরির আশঙ্কা দেখা দিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টি কমতে পারে। এ সময়ে উপকূলীয় কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি বাড়িয়ে দিতে পারে। তারপর টানা দুই থেকে তিন দিন আবারও বৃষ্টি বাড়তে পারে।

এদিকে খুলনা–বাগেরহাটে হঠাৎ করে বৃষ্টি বেড়ে গেছে। উজানে ভারতের গঙ্গা অববাহিকায় বৃষ্টি বেড়েছে। ওই বৃষ্টির পানি গঙ্গা ও পদ্মা অববাহিকায় পানি বাড়িয়ে দিয়েছে। আগামী দুই দিন ওই দুই নদীর অববাহিকার পানি এক থেকে দুই মিটার পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে, ওই পানি বিপৎসীমার ওপরে যাবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

Tag
আরও খবর