কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

এক মাস পর খোঁজ মিলছে শিশু তাহসিনের

মনের অজান্তে ট্রেনে চড়ে চলে গেলে ঢাকায় -ফাইল ছবি শিশু তাহসিন।


কক্সবাজারের কুতুবদিয়ার শিশু তাহসিন(১১) চকরিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে মনের অজান্তে  স্বপ্নের ট্রেনে উঠে পড়ে। ট্রেনটি কোথায় যাবে সে জানে না। গাড়ি চলে আর দৃশ্য দেখে যেতে যেতেই শেষ গন্তব্য কমলাপুর রেলস্টেশনে পৌছে যায় ট্রেনটি। স্টেশনে সব যাত্রী নেমে গেলেও সে ট্রেনে থেকে নামে নাই। ট্রেনের লোকজন শিশুটির পরিচয় জানতে চাইলে কিছুই বলতে পারে না। ট্রেনের লোকজন কমলাপুর রেলস্টেশন কতৃপক্ষের নিকট শিশুটি বুঝিয়ে দেন। তাৎক্ষনিক তার পরিচয় জানতে না পারায় রেল কতৃপক্ষ নিরুপায় হয়ে তাকে ঢাকাস্থ মুগদা এলাকায় একটি শিশু সেইভ হোমে পাঠিয়ে দেন। তাহসিনের  থাকা খাওয়া সব আরাম আয়াশে চলছে। এদিকে তার মা বাপ আত্নীয়স্বজন খোঁজ নিতে নিতে পাগলের মতো হয়ে গেছে।

জানা যায়, বিগত এক মাস পূর্বে তাহসিন তার নানার বাড়ি  চকরিয়ায় বেড়াতে যায়। নানার বাড়ি থেকে ট্রেন স্টেশন দেখতে গিয়ে পর্যটন নগরী কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনটি  চকরিয়া স্টেশনে থামলে তাহসিন দেখার জন্য ট্রেনে উঠে। এ অবস্থায় ট্রেনটি ছেড়ে দেয়। সে ভয়ে কাউকে কিছু বলেনি। তাহসিনের সন্ধানের জন্য সেইভ হোম থেকে তার ছবি সামাজিক যোগাযোগ গনমাধ্যম ফেসবুকে প্রকাশ করে। তারপর তাহসিনের পরিচয় জানা গেল। 

সে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের করলাপাড়া গ্রামের মোহাম্মদ আতিকের পুত্র।

Tag
আরও খবর