কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুতুবদিয়ায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী


মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া

 কক্সবাজারের কুতুবদিয়ায়  পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য। কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী।

হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবে কুতুবদিয়া  উপজেলার বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শনে শনিবার (১২অক্টোবর ২০২৪)রাতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন কালে উপজেলা নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন মন্ডপে মন্ডপে সার্বিক নিরাপত্তার খোজ খবর নেন এবং সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ।

সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে  এটিএম নুরুল বশর  চৌধুরী বলেন শারদীয় দুর্গোৎসব সনাতনী সম্প্রদায়ের বড় উৎসব। অত্যন্ত ঝাঁকজমকের ভিত্তিতে ধর্মীয় অনুষ্ঠান পালিত হচ্ছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের মধ্যে  ইতিহাস,সংস্কৃতির লালিত পালিত, আমরা একই সাথে বসবাস করছি। কোন সনাতন ধর্মাবলম্বী গোষ্ঠী সংখ্যালঘু নয়। আমরা হিন্দু-মুসলিম সকলেই পরস্পর ভাই ভাই। আমরা সবাই বাংলাদেশী। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে কাজ করবো।

এসময় পরিদর্শনকালে কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,বড়ঘোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, এম মোবারক হোসাইন,কুতুবদিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও দক্ষিণধুরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ ছালাম কুতুবী,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সিকদার সহ উপজেলা ও ইউনিয়নের নেতা কর্মী এবং পূজা উদযাপন পরিষদের নেতাসহ মন্দির কমিটির সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর


কুতুবদিয়ায় ৫ ইউপিতে প্রশাসক নিয়োগ

৪ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে


কুতুবদিয়া নামকরণের ইতিহাস

৫ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে


বৃষ্টি নেই,তীব্র খরায় ফেটে চৌচির ধানের জমি

১২ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে



কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই

২৭ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে