কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে

কক্সবাজারের  কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে চরম সংকটের মুখোমুখি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর হাসপাতালের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও কয়েকজন চিকিৎসক বদলি হন। এর সঙ্গে HGSP (হেলথ অ্যান্ড জেন্ডার সাপোর্ট প্রজেক্ট) প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় ৩২ জন ডাক্তার, নার্স এবং সাপোর্ট স্টাফ বিদায় নিয়েছেন।

বিদায় নেওয়া জনবলের মধ্যে রয়েছেন ৯ জন ডাক্তার, ৮ জন নার্স, ১৫ জন সাপোর্ট স্টাফ। তারমধ্যে ১ জন আয়া, ২ জন ওয়ার্ড বয়, ৩ জন ক্লিনার, ৩ জন নিরাপত্তা প্রহরী, ২ জন ইমারজেন্সি এটেন্ডেন্ট এবং ৪ জন মেডিক্যাল সাপোর্ট স্টাফ। প্রকল্পটি ওয়ার্ল্ড ব্যাংক ও ইউনিসেফের অর্থায়নে পরিচালিত এবং বাস্তবায়নে অংশীদার ছিল পার্টনার্স ইন হেলথ ডেভেলপমেন্ট (পিএইচডি)।এই সংকটের ফলে হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি), ডেন্টাল, এবং এক্সরে সেবা বন্ধ হয়ে গেছে। চিকিৎসকের অভাবে গর্ভবতী নারীদের চেকআপসহ অন্যান্য জরুরি সেবাও ব্যাহত হচ্ছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজাউল হাসান জানান, HGSP প্রকল্পটি ২০২২ সাল থেকে সিজারিয়ান সেকশন, জেনারেল সার্জারি এবং নবজাতকদের বিশেষ সেবা (এনআইসিউ) চালু রেখেছিল। তবে, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এসব সেবা সীমিত পরিসরে পরিচালিত হবে। নবজাতকদের বিশেষ সেবা (এনআইসিউ) চালু রাখা হবে, তবে আল্ট্রাসনোগ্রাফি সেবা চিকিৎসকের অভাবে আপাতত বন্ধ থাকবে।

ডাঃ রেজাউল আরও জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নতুন প্রকল্প ISO শুরু হবে। এটি চালু হলে বন্ধ হওয়া সেবাগুলো পুনরায় সচল হবে।

এতে দায়িত্ব গ্রহণের পর ডাঃ রেজাউল হাসান দ্বীপবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি সেবাগ্রহীতাদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেন।

স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নিয়ে হাসপাতালের চিকিৎসা সেবা পুনরায় সচল করার দাবি জানিয়েছেন। তবে সংকট কাটাতে নতুন প্রকল্পের বাস্তবায়ন পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে।

জানা গেছে, বর্তমানে হাসপাতালে নিয়মিত চিকিৎসক রয়েছেন মাত্র পাঁচজন, যার মধ্যে একজন প্রশিক্ষণে থাকায় কার্যত দায়িত্ব পালন করছেন চারজন। এছাড়া কনসালটেন্ট রয়েছেন চারজন, তবে তারা সপ্তাহে মাত্র একবার করে হাসপাতালে আসেন বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। নার্স রয়েছেন ৬জন এবং মিডওয়াইফ ৪জন। কোন পরিচ্ছন্নতা কর্মী নেই।এদিকে এই অব্যবস্থাপনা এবং চিকিৎসা সেবার সংকটে স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নিয়ে হাসপাতালের সেবা পুনর্বহালের দাবি জানিয়েছেন। তবে সংকট কবে কাটবে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা

Tag
আরও খবর