কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুতুবদিয়ায় তিনদিন পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

               ফাইল ছবি- আব্দুল আজিজ।            

তিনদিন আগে সাগরে মাছ ধরার ট্রলারের সাথে জাহাজের ধাক্কা লেগে নিখোঁজ হওয়া জেলে আব্দুল আজিজ প্রকাশ কালুর (৩২) মরদেহ ভেসে এসেছে কুতুবদিয়া সৈকতে। গতকাল শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের অলিপাড়া সংলগ্ন সৈকত থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ। কালু ওই ইউনিয়নের বরইতলী পাড়ার আবু ছৈয়দের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, উদ্ধারের আগে মরদেহটি ভেসে আসার খবর ছড়িয়ে পড়লে সেখানে পৌঁছে পরিচয় শনাক্ত করেb নিখোঁজের স্বজনরা। পরে পুলিশ মরদেটি উদ্ধার করেন।বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানায়, উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৭ আগস্ট) উত্তর ধুরুং মনছুর আলি হাজির পাড়ার মো. ইউনুছের মালিকানাধীন একটি ছোট ফিশিং বোট সাগরে মাছ ধরতে যায়।একই দিন বৈরী আবহাওয়ার কারণে তীরে ফিরে আসার মুহূর্তে কুতুবদিয়া উপকূলের কাছাকাছি পৌঁছালে একটি জাহাজের সাথে ধাক্কা লেগে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন আজিজ।

Tag
আরও খবর