বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

পিতা-মাতার কবর জেয়ারতে কুতুবদিয়ায় সিইসি এ.এম.এম. নাসির উদ্দিন

দেশের প্রধান নির্বাচন কমিশনার ও কক্সবাজারের গর্বিত সন্তান এ.এম.এম. নাসির উদ্দিন তাঁর মরহুম পিতা-মাতার কবর জেয়ারত করতে নিজ জন্মভূমি কুতুবদিয়া সফর করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২৬) সকাল সাড়ে ১১টায় তিনি উপজেলা সদর বড়ঘোপে তাঁর পৈতৃক বাসভবনে পৌঁছে প্রথমে রত্নগর্ভা শ্রদ্ধেয় পিতা-মাতার কবর জেয়ারত করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। পরে তিনি তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত ‘মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ’ এবং দাদার নামে প্রতিষ্ঠিত ‘হাফেজ জালাল উদ্দিন হাফেজিয়া মাদরাসা’ পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

এরপর বড়ঘোপ বাজার সংলগ্ন পশ্চিম সমুদ্র সৈকতে নির্মিত দৃষ্টিনন্দন পর্যটন স্পট পরিদর্শন করে কিছু সময় অতিবাহিত করেন। সেখানে দাঁড়িয়ে তিনি শৈশব-কৈশোরের নানা স্মৃতি রোমন্থন করেন।

সফরকালে তাঁর সঙ্গে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম. শহীদউদ্দিন ছোটন, সাধারণ সম্পাদক এম.এম. হাছান কুতুবী, কুতুবদিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদুল আলম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কক্সবাজার ও কুতুবদিয়ায় কর্মরত মিডিয়াকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর




কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু

১০২ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে



কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই

১১৮ দিন ২১ ঘন্টা ১৪ মিনিট আগে