কক্সবাজারের কুতু্বদিয়ায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১১ মে ২০২৬) সকালে উপজেলা গেইটে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)কুতুবদিয়া উপজেলা শাখার উদ্দ্যোগে ঢাকা মেডিকেলে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের দালাল হিসেবে আটক ও আখ্যায়িত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা ফারিয়া’র উপজেলা সভাপতি শাহ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এসময় ঢাকা মেডিকেলে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের বিরুদ্ধে নিন্দনীয় আচরণ ও দালাল আখ্যায়িত করার প্রতিবাদে বিভিন্ন দাবি বাস্তবায়নে বক্তব্য রাখেন উপজেলা ফারিয়া’র নেতৃবৃন্দ । এতে,মানববন্ধনে বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৪২ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
৪৩ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯৩ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৯৪ দিন ১৮ ঘন্টা ০ মিনিট আগে
১০০ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
১০৬ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে
১১৬ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
১৫২ দিন ২ ঘন্টা ১১ মিনিট আগে