ছবি সংগৃহীত
বঙ্গোপসাগরের কক্সবাজারের কুতুবদিয়ার অদুরে আলফা অ্যাঙ্করেজ এলাকায় দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি জাহাজ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কুতুবদিয়া আলফা অ্যাঙ্কোরেজের দিকে যাওয়ার সময় এমভি এইচজি সিডনি ও এমভি এপিজে শিরিন নামে দুটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষ হয়। খবর বিডিনিউজের।
তিনি বলেন, ঘটনার পরপর দুই জাহাজের পক্ষ থেকে ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (ভিটিএমআইএস) বিষয়টি জানানো হয়। সংঘর্ষে এমভি এইচজি সিডনির বাম পাশের হালে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে দুর্ঘটনার পর দুটি জাহাজই নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এমভি এপিজে শিরিন নামে জাহাজটি কয়লা বহন করছিল। তবে দুর্ঘটনায় কয়লার কোনো ক্ষতি হয়নি। সাগরেও দূষণ ছড়িয়ে পড়ার কোনো খবর নেই বলে তথ্য দেন বন্দর সচিব।
১২ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ২ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৭ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে
৩৭ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে