কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরন কর্মশালা।

লাখাইয়ে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরন  কর্মশালা। 

 হবিগঞ্জের লাখাইয়ে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম-২০২৩ বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মার্চ) সকাল  ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ  সভাকক্ষে সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামোয় অন্তর্ভূক্তির লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  নাহিদা সুলতানা। 

কর্মশালায়  ইউএনও  নাহিদা সুলতানা বলেন, সর্বজনীন পেনসন স্কিমে সর্বনিম্ন ১০ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছর পর্যন্ত ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা মাসিক ৫'শ থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা চাঁদা প্রদান করতে পারবেন। আর এই সুযোগ সুবিধা শুধু মাত্র বাংলাদেশী নাগরিকদের জন্য। 

তিনি আরো বলেন, একজন ব্যক্তি তাঁর শেষ বয়সে এই জমানো চাঁদার টাকাই হবে শেষ ভরসা। সন্তানদের উপর নির্ভর করতে হবে না, যেতে হবে না বৃদ্ধাশ্রমে।

 তিনি জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা করে জনসচেতনতা মূলক প্রচারণার মাধ্যমে সকল শ্রেণিপেশার ব্যক্তিবর্গকে পেনশন স্কিমের আওতায় আনার পরামর্শ দেন।এছাড়া উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধানদের এ সর্বজনিন পেনশন স্কিম বাস্তবায়নের তাদের নিজ নিজ দপ্তরের সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং তাদের এ কার্যক্রম এগিয়ে নিতে মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ পূর্বক প্রচেষ্টা অব্যাহত রাখতে তাগিদ দেন।

সভার একপর্যায়ে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে হবিগন্জের জেলা প্রশাসক মোছাম্মদ জিলুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে জেলা প্রশাসক এর দিকনির্দেশনা মূলক বক্তব্য শুনেন লাখাই প্রান্তে যুক্ত হওয়া উপস্থিত জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সকল শ্রেনীর অংশীজন।

আলোচনায় অংশ সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান,মোড়াকরি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল, বামৈ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কাজী আরেফিন সিদ্দিকী, পল্লী বিদ্যুৎ সমিতি লাখাই র ডিজিএম আসাদুজ্জামান ,সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, সমবায় কর্মকরতা রুপালি পাল,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ, মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা।

এছাড়াও উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, সহসভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ,বাংলাদেশ প্রেসক্লাব লাখাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম ইয়াকুব হাসান অন্তর, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আবুল কাসেম, সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়,৬ টি ইউনিয়ন এর সচীবগন,উদ্যোক্তাবৃন্দ,থানা মসজিদ এর ইমাম মাওলানা মহিবুর রহমান,

Tag
আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে