কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে বর্নাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন।

লাখাইয়ে বর্নাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন। 

লাখাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ -১৪৩১। 

সকাল ১০ ঘটিকায় বর্নাঢ্য সাজে সজ্জিত হয়ে মঙ্গলশাভা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় অগ্রভাগে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএন,ও) নাহিদা সুলতানা। 

শোভাযাত্রা শেষে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ এ সংগীত পরিবেশন এর মাধ্যমে বাংলা নববর্ষ -১৪৩১ কে বরন করা হয়। 

রবিবার (১৪ এপ্রিল)  সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ -১৪৩১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। 

শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। 

আলোচনায় অংশ নেন লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল খায়ের, হপবিস লাখাই এর ডিজিএম আসাদুজ্জামান, উপজেলা আওয়ামিলীগ এর সহসভাপতি আব্দুল মতিন, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আবুল কাসেম, সিনিয়র সহসভাপতি মহসীন সাদেক প্রমুখ।

Tag
আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে