কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে থানা পুলিশের অভিযানে ২ জন আটক।


হবিগঞ্জে লাখাইয়ে  পুলিশের পৃথক অভিযানে সন্দেহভাজন ও পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।   লাখাই থানা সুত্রে জানা যায় লাখাই থানার এ এস আই আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ সোমবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে করাব ইউনিয়নের সিংহগ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ নামে পরোয়ানা ভুক্ত এক আসামী কে গ্রেপ্তার করে। অপর এক অভিযানে এস আই মিজান উল হক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ করাব ইউনিয়নের মনতৈল গ্রাম এলাকায় রাতের বেলায় চলা ফেরা করলে এস আই মিজান উল হকের সন্দেহ হলে তাকে ঐ এলাকা থেকে আটক করে। আটকের পর জানা যায় বি-বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ধরন্ডল গ্রামের মৃত ইস্কান্দর মিয়ার ছেলে শাহীন(২৭) কে কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করে লাখাই থানায় নিয়ে আসে। লাখাই থানার তারবার্তার মাধ্যমে জানা যায় তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় ও নাসিরনগর থানায়  বিরুদ্ধে মামলা রয়েছে। আটককৃত আসামীদের কে  মঙ্গলবার(১লা নভেম্বর ) হবিগঞ্জ সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।  আসামীদের গ্রেপ্তারের বিষয়ে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

Tag
আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে