কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে সাংবাদিক আশীষ দাশগুপ্তের রোগমুক্তি কামনা ও বিদেশ গমনোপলক্ষে সংবর্ধনা।

লাখাইয়ে সাংবাদিক আশীষ দাশগুপ্তের রোগমুক্তি কামনা ও বিদেশ গমনোপলক্ষে সংবর্ধনা।

লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি আশীষ দাশগুপ্ত এর আরোগ্য কামনা ও চিকিৎসার্থে বিদেশ গমনোপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৭ জুন) সকাল ১০ ঘটিকায়  লাখাই প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান লাখাই প্রেসক্লাব এর বুল্লাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ( ব্যকস) এর সভাপতি আশিক আহমেদ রাজিব,সংবর্ধিত ব্যক্তিত্ব আশীষ দাশগুপ্ত । 

 শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওলানা তোফাজ্জল হক ও পবিত্র গীতা থেকে পাঠ করেন সজল কান্তি দাস। 

স্বাগত বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ।

আলোচনায় অংশ নেন প্রেসক্লাব এর  সহসভাপতি আব্দুল মতিন, মহি উদ্দিন আহমেদ রিপন, যুগ্ম সম্পাদক আলী আহমেদ,আইন বিষয়ক সম্পাদক মাসুদ রানা মাসুক, প্রচার সম্পাদক কামরুল হাসান সুজন, মুফতি আসাদুজ্জামান, মোঃ হারিছ মিয়া,মোঃ ভেলু মিয়া প্রমুখ। 

সভায় বক্তাগন বলেন ব্যবসায়ী পল্লী চিকিৎসক  ও  প্রবীন  সাংবাদিক আশীষ দাশগুপ্ত একজন নিবেদিত প্রান গণমাধ্যম কর্মী হিসাবে দীর্ঘদিন যাবত লাখাই প্রেসক্লাব এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে কাজ করে আসছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি  সিঙ্গাপুরে  যাচ্ছেন। আমারা তাঁর আশু রোগমুক্তি কামনা করছি। মহান স্রষ্টা  যেন তাকে সুস্থতা দান করেন। 

পরে লাখাই প্রেসক্লাব এর পক্ষ থেকে  আশীষ দাশগুপ্ত কে দেওয়া সম্মাননা  স্মারক ক্রেস্ট তাঁর হাতে তুলে দেন অতিথি বৃন্দ।

Tag
আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে