কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হলেন লাখাইর ইউএনও নাহিদা সুলতানা।

শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হলেন লাখাইর ইউএনও নাহিদা সুলতানা।

 

উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২০২৩-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  নাহিদা সুলতানা। 

রবিবার (৩০ জুন) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে ২০২৩-২০২৪ অর্থ বছরের শুদ্ধাচার পুরষ্কার লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হাতে তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। এ সময় ডিডিএলজি ও অতিরিক্ত জেলা প্রশাসক সহ উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 

ইউএনও নাহিদা সুলতানা হবিগন্জ জেলার ৯ টি উপজেলার মধ্যে উপজেলা নির্বাহী অফিসার এর ক্যাটাগরিতে ২০২৩-২০২৪ অর্থ বছরে শুদ্ধাচার পুরষ্কার এ মনোনীত হয়ে এ পুরষ্কার গ্রহণ করলেন। 

তাঁকে শুদ্ধাচার পুরষ্কার এ ভূষিত করায় তিনি হবিগঞ্জ এর জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা, ডিডিএলজি ও অতিরিক্ত জেলা প্রশাসক সহ সকলের প্রতি  


সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানান। 


 এ শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে ইউএনও নাহিদা সুলতানা বলেন  শুদ্ধাচার নিয়ে কাজ করতে আমি আমার অবস্থান থেকে যতটুকু করার তা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এ পুরষ্কার পেয়ে আমার দায়বদ্ধতা আরোও বেড়ে গেল।  আমার এই পুরস্কার অর্জনের কৃতিত্ব আমার লাখাই টিম বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সকল সদস্যের যারা আমার প্রতিটা কাজে সহযোগিতা করেছেন। তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 

উল্লেখ্য ইউএনও নাহিদা সুলতানা ৮ জানুয়ারি /২০২৩ ইংরেজি তারিখে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

Tag
আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে