কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে বুল্লাবাজার সড়কে বাসের চাপায় বৃদ্ধের মৃত্যু।

লাখাইয়ে বুল্লাবাজার সড়কে বাসের চাপায়  বৃদ্ধের মৃত্যু।

 লাখাইয়ে  চলন্ত বাসের চাপায় ওয়াহিদ আলী নামে এক পথচারী  বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ওয়াহিদ মিয়া (৬৫) উপজেলার  পশ্চিম বুল্লা গ্রামের মৃত আব্দুস সোবহান এর পুত্র।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায়  উপজেলার  স্থানীয় বুল্লাবাজার এ ঢাকা গামী বাসের  কাউন্টার এর সামনে দাঁড়িয়ে থাকা ওয়াহিদ আলীকে  লাকী এক্সপ্রেস লিঃএর একটি বাস চাপা দেয়।গাড়ী নম্বর ঢাকা- মেট্টো- ব- ১২-০৬৩৩। এতে সে ঘটনা স্থলে মারা যান। চালক মইন উদ্দিন  পালিয়ে যায়।সংবাদ পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়। এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম,এন,মিয়ার সাথে আলাপকালে জানান  পুলিশ মরদেহ উদ্ধার করে থানা নিয়ে এসেছে। মরদেহ হবিগঞ্জ জেলা সদরের মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে। এদিকে দূর্ঘটার পর পরই বুল্লাবাজার ও আশেপাশে লোকজন ঘটনাস্থলে সমবেত হয় এবং তাৎক্ষণিক সড়কের পাশে যানবাহনের স্ট্যান্ড ও  নিহত ওয়াহিদ আলীর হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বুল্লা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু,সুজন মেম্বার। সভায় নিহত ওয়াহিদ আলীর হত্যার সু্ষ্ট বিচারের দাবি জানানো হয়।সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম,এন,মিয়া বলেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

Tag
আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে