কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ ২ জন আটক।

লাখাইয়ে  জেলা মাদকদ্রব্য  অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ ২ জন আটক।



হবিগঞ্জের লাখাইয়ে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে গাঁজা সহ ২ কারবারি কে গ্রেপ্তার করা হয়েছে । হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায় রবিবার (২৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিওিতে দুপুর ১টায় লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর  তেঘরিয়া গ্রামের মুর্শেদ কামালের কৃষি জমি থেকে ১ কেজি গাঁজা সহ ২ জনকে  কে গ্রেপ্তার করা হয়েছে। হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান   জানান রবিবার (২৫ ডিসেম্বর)  গোপন সংবাদের ভিওিতে লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মৌবাড়ী গ্রামের মৃত রোকনদর মিয়ার ছেলে শাহ আলম (৪৭) ও তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে কামরুল ইসলাম (৩৫)কে গাঁজা সহ  তাদের কে আটক করি। জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। তিনি আরো জানান আসামীদের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে লাখাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  নিয়মিত মামলা দায়ের করেছি। লাখাই থানার ওসি( তদন্ত) চম্পক দাম জানান হবিগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক  কাজী হাবিবুর রহমান  আসামীদের নামে মামলা দায়ের করেছে। তিনি আরো বলেন আটককৃত আসামীদের কে সোমবার (২৬ ডিসেম্বর)  হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে । মর্মে তিনি নিশ্চিত করেছেন।

Tag
আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে