কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে গর্ত হয়ে বেহাল-দশা ,রয়েছে দুর্ঘটনার আশঙ্কা।

হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে গর্ত হয়ে বেহাল-দশা ,রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের কালিয়াদারা ব্রিজের সন্নিকটে সড়কের একটি অংশ ধসে গিয়ে ভয়াবহ মরণফাঁদের সৃষ্টি হয়েছে। এই গুরুত্বপূর্ণ মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় ভাঙনের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত সংস্কার না করা হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, কালিয়াদারা ব্রিজের কাছাকাছি মহাসড়কের একপাশ মারাত্মকভাবে দেবে গিয়ে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে। এই গর্তটি দেখে মনে হয় যেন এটি এক ভয়ংকর ফাঁদ। এছাড়াও, কালিয়াদারা থেকে কালাউক বাজার পর্যন্ত মহাসড়কের আরও বেশ কয়েকটি স্থানে ভাঙনের চিহ্ন দেখা গেছে। এই ভাঙনগুলো সড়কটির ব্যবহারকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কটি অত্যন্ত ব্যস্ত একটি পথ। প্রতিদিন শত শত যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। এত গুরুত্বপূর্ণ একটি সড়কে দীর্ঘদিন ধরে ভাঙন এবং বিপজ্জনক গর্ত থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এই গর্তগুলোর কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষের উদাসীনতায় আমরা হতাশ।” জনসাধারণ জরুরি ভিত্তিতে সড়কের এই গর্তগুলো মেরামত এবং সামগ্রিক সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে এই সড়কে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা আরও জানান, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে, যা যান চলাচলকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলবে। পশ্চিম বুল্লার বাসিন্দা মন্নর আলী বলেন,কিছুদিন হয় নাই রাস্তা কানে কানে ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে, বড় বড় গর্ত পরিণত হয়েছে। রাতের বেলা দুর্ঘটনার হতে পারে জলদি করে এর সমাধান চাই। স্থানীয় প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের কাছে জনসাধারণের প্রত্যাশা, এই মহাসড়কের সংস্কার কাজ দ্রুত শুরু করা হোক। তারা মনে করেন, সময়মতো পদক্ষেপ গ্রহণ করা হলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
Tag
আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে