কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ের হাট-বাজারে সুদের ব্যবসা, জিম্মি করে সুদ আদায়, নিঃস্ব নিম্ন আয়ের মানুষ ।

লাখাইয়ের হাট-বাজারে সুদের ব্যবসা, জিম্মি করে সুদ আদায়, নিঃস্ব নিম্ন আয়ের মানুষ । লাখাইয়ে স্থানীয় পর্যায়ে ঋণ নিয়ে সুদের টাকা পরিশোধ করতে করতে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকে। ঋণগ্রহীতাদের কাছ থেকে খালি স্টামে স্বাক্ষর নিয়ে জিম্মি করে সুদ আদায়ের অভিযোগ পাওয়া গেছে কয়েকজনের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেছে, লাখাইয়ের বিভিন্ন হাট বাজারের চায়ের স্টলে চলছে এই সুদের ব্যবসা । সেখানে দিনভিত্তিক সুদের কারবারও হয়। কারও কাছ থেকে এক দিনের জন্য ১০ হাজার টাকা নিলে পরের দিনই ১ হাজার টাকা সুদ দিতে হয়। আর হাজারে সাপ্তাহিক ২০০ টাকার সুদ ওই এলাকাগুলোতে স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে। আর এই উচ্চ হারের সুদে টাকা ঋণ নিয়ে নিঃস্ব হচ্ছে মানুষ। লাখাইয়ের পুর্ববুল্লার বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, এই সুদের ব্যবসা চায়ের স্টলে পুরুষদের পাশাপাশি নারীরাও সুদের ব্যবসা করেন। নারীরাই নানা কৌশলে সুদের টাকা দেন। আবার নারীরাই ঋণ নেন। কারও পাঁচ-দশ হাজার টাকা থাকলেই সুদের ব্যবসা শুরু করেন। ঋণগ্রহীতা আসমা আক্তার অভিযোগ করেছেন, তাৎক্ষণিক টাকার প্রয়োজন হলে আমি বুল্লাবাজারের কয়েকজন যুবকের সমিতি থেকে সাপ্তাহিক সুদ প্রতি হাজারে ২০০ টাকা দেওয়ার চুক্তি করি। ঋণ নেওয়ার সময় আমার কাছ থেকে খালি স্টামে স্বাক্ষর নেওয়া হয়। পরের সপ্তাহ থেকে সুদ পরিশোধ শুরু করি। কিন্তু আসল টাকা পরিশোধ করতে চাইলে সংগঠনের সদস্যরা নিতে নারাজ। সুদের টাকা জমা দেওয়ার কোনো কাগজপত্রও দেন না। এভাবে নানা কৌশলে আমি গত কয়েক মাসে ৪০ হাজার টাকা ঋণের বিপরীতে লাখ টাকা পর্যন্ত সুদ দিয়াছি। কিন্তু আসল আর শেষ হয় না। মামলার ভয় দেখিয়ে এই টাকা নিতেই থাকেন তারা। নাম বলতে অনিচ্ছুক আরেক নারী বলেন, তিনি বিপদে পড়ে ৬ মাস আগে চায়ের স্টলে বসে থাকা এক লোকের কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেন। সে সময় তার কাছ থেকে স্বাক্ষর করা খালি স্টাম এবং ব্যাংক চেক নেন। পরের সপ্তাহ থেকে তাকে সুদ দেওয়া শুরু করেন। সপ্তাহে তাকে সুদ দিতে হয়েছে দুই হাজার টাকা। এভাবে ছয় মাসে তাঁকে ৫৪ হাজার টাকা সুদের লাভ হিসেবে দিয়াছি। এখন বলছেন আরও টাকা দিতে হবে। স্টাম এবং চেক ফেরত দিচ্ছেন না। মামলার ভয় দেখাচ্ছেন। তেঘরিয়া গ্রামের কোহিনুর বেগম বলেন, ৩০ হাজার ঋণ নিই। পাঁচ মাসে ৬০ হাজার টাকা সুদ দিয়াছি। এরপর তিনি আর সুদের টাকা দিতে পারেননি। টাকা না দেওয়াতে তাঁর বিরুদ্ধে ৫ লাখ টাকার চেকের মামলা করা হয়েছে। এখন পর্যন্ত তিনবার আদালতে হাজিরা দিয়েছেন। সুদের ব্যবসায়ী আরও টাকা চান, কিন্তু খালি স্টাম ফেরত দিচ্ছেন না। এ ব্যাপারে একজন সুদ ব্যবসায়ীর সাথে আলাপ কালে জানান , আমরা খালি স্টামে সাক্ষর দিয়ে টাকা দেই । তিনি আরও বলেন,আমরা তাঁদের বিপদে টাকা দেই,অথচ আমরা সময়মত টাকা পাই না,উল্টো আরও টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছেন না, করে নানা বাহানা।
Tag
আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে