কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে টমেটো চাষে রঙ্গিন স্বপ্ন দেখছেন আকছির মিয়া।


লাখাইয়ে রবি মৌসুমে টমেটোর আবাদে সফলতার আশা করছে উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া গ্রামের আকছির মিয়া।মৌসুমী সব্জি চাষি চলতি মৌসুমে তার নিজস্ব ৫০ শতাংশ জমিতে টমেটোর আবাদ করেছেন।এতে চাষাবাদ, বীজ,সার ও পরিচর্যা বাবদ খরচ হয়েছে ৬৫ হাজার টাকা। সে মোহাবির জাতের টমেটোর চারা রোপন করেণ গেল কার্তিক মাসের  প্রথম সপ্তাহে। ইতিমধ্যে টমেটো পাকতে শুরু করেছে। ২/৩ দিনের মধ্যে বাজারজাত করা যাবে।এ টমেটোর আাবাদের পাশাপাশি জমিতে সাথী ফসল হিসাবে লালশাক বপন করে সে এরই মধ্যে ১৭ হাজার টাকার শাক বিক্রি করেছেন। জমির চারপাশের বেড়ায় লাগিয়েছেন ঝিঙ্গা, করল্লা। এ থেকে এ পর্যন্ত বিক্রি করেছেন ১১ হাজার টাকার মতো।টমেটো  এখনও বাজাজাত করা হয়নি।তবে ফলন ভাল হয়েছে। তবে টমেটো আধা পাকা হলেই পাখি তা খেয়ে ক্ষতি করছে।তাই পাখির উৎপাত থেকে টমেটো রক্ষায় জমিতে নেট দিয়ে মুড়ে দিচ্ছি। এতে খরচ হয়েছে বাড়তি ৮ হাজার টাকা। এ বিষয়ে  আকছির মিয়া জানান  আমি প্রতি বছরের ন্যয় এ বছরও টমেটো আবাদ করেছি। বাম্পার ফলনের সম্ভাবনা। তবে পাখির উৎপাতে বাড়তি খরচ হওয়ায় মুনাফা কম যাবে।তিনি জানান ঠিক মতো বাজারজাত করতে পারলে লক্ষাধিক টাকার বেশী টমেটো বিক্রির আশা করছি। এতে আমার বেশ মুনাফা হবে। টমেটোর চাষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে সহযোগিতা করছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় চলতি মৌসুমে লাখাইয়ে ১২২০ হেক্টর জমিতে বিভিন্নরকম শাকসবজি চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে এর মধ্যে  ২৫০ হেক্টর জমিতে টমেটোর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে চাষ আরও বেশী হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ জানান  লাখাইয়ে শাকসবজি চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। বিনামূল্যে বীজ ও সার সহায়তা দেওয়া হচ্ছে। ।শাকসব্জি চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১১ ঘন্টা ৩১ মিনিট আগে