কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে জমিসংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়ায় ছোট ভাইয়ের ইটের আঘাতে প্রাণ গেল বড়ভাইয়ের

লাখাইয়ে ছোট ভাইয়ের ইটের আঘাতে প্রাণ গেল বড়ভাইয়ের। লাখাইয়ের বামৈ নানা বাড়ীতে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই জুনাইদ (২৪) নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারী) উপজেলার বামৈ পশ্চিম গ্রামে জুনাইদ এর নানা বাড়ীতে ঘটনাঘটেছে। ঘটনার পর থেকে ছোটভাই ওবাইদ উল্লা পলাতক রয়েছে। নিহত জুনাইদ ফান্দাউক গ্রামের মো. আবুল খায়েরের ছেলে। বিষয়টি স্থানীয় সূত্রে জানা যায় , ছোট ভাই ওবাইদ উল্লার ইটের আঘাতে বড় ভাই জুনাইদ এর মৃত্যু হয়েছে। তবে কি কারনে এ ঘটনাঘটেছে তা নিয়ে নানা গুন্জন চলছে। গোপন সূত্রে জানা যায় পিতা পুত্রের মধ্যে ঝগড়া হয়েছিল। তার বাবা আবুল খায়ের বামৈ পশ্চিম গ্রামে বিয়ে করার সুবাদে জুনাইসহ পরিবার লোকজন তাদের নানার বাড়িতে থাকতেন। জমি সংক্রান্ত বিষয় নিয়ে আবুল খায়ের এর সাথে তারই বড় ছেলে জুনাইদের তুমুল ঝগড়া হয়, এক পর্যায়ে নিহতের ছোটভাই ওবাইদ উল্লাহ (১৯) তার বড় ভাই জুনাইদ কে ইট দিয়ে মাথায় আঘাত করলে জুনায়েদ মাঠিতে লুঠিয়ে পড়েন, পরে জুনাইদকে তার পরিবারের লোকজন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক জুনাইদকে হবিগঞ্জ ২৫০শয্যা জেলা হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিলে নরসিংদী এলাকায় পৌঁছানো মাত্রই রাত আনুমানিক পোনো ১১টার দিকে জুনাইদ মৃত্যুর বরণ করেন। পরে রাতেই নিহত জুনায়েদ কে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়,এবং সদর মডেল থানার পুলিশ তার সুরতহাল তৈরির জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি. মোঃ জাহিদুল হক বলেন, পারিবারিক বিরোধের জেরে এই ঘটনাটি ঘটেছে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে পরিবারের লোকজন বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Tag
আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে