কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়।

লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়। লাখাইয়ে কর্মরত সাংবাদিক বৃন্দের সঙ্গে লাখাই থানা পুলিশ এর নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শরীফ আহমেদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুর বেলা থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শরিফ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সিনিয়র সহসভাপতি আশীষ দাশগুপ্ত,সহ-সাধারণ সম্পাদক এম ইয়াকুব হাসান অন্তর, লাখাই উপজেলা প্রেসক্লাবে এর সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, সাংবাদিক এমএ ওয়াহেদ, লাখাই উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাবে এর সাংগঠনিক সম্পাদক সুশীল চন্দ্র দাস, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, লাখাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর,কামরুল হাসান সুজন, সুমন আহমেদ বিজয়, নাজিম উদ্দীন রানা, আশিক আহমেদ, শফিকুল ইসলাম সাবাল, এসএম জুবায়ের আহমেদ প্রমূখ। সভায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ উপস্থিত সাংবাদিক বৃন্দে সার্বিক সহযোগিতা কামনা করে বলেন লাখাই উপজেলার মাদক নির্মূলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। গোষ্ঠীগত দাঙ্গা প্রতিরোধে পুলিশের প্রোএকটিভ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন বীটপুলিশিং এর কার্যক্রম জোরদার করে এবং জনসচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে আমরা দাঙ্গা প্রতিরোধে ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যাব।উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েন করার আশাবাদ ব্যক্ত করে বলেন উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও চুরি ডাকাতি ও অনলাইন ক্যাসিনো বন্ধে পুলিশের টহল জোরদার করে করা হবে এবং তা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি তাঁর আহবানে সাড়াদিয়ে এ মতবিনিময় সভায় অংশ নেওয়ায় উপস্থিত সাংবাদিক বৃন্দে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
Tag
আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে