কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে সুতাং নদীতে এক যুবক নিখোঁজ।

লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে সুতাং নদীতে এক যুবক নিখোঁজ। লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে ও বজ্রপাতের সময় মোঃ সাদেক মিয়া(৩১) নামে একলোক সুতাং নদীতে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা বুধবার(১৩ মে)উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার ২ ছেলে ফরাশ মিয়া ও সাদেক মিয়া সুতাং নদীর অদূরে জমির ধান আনতে গেলে বুধবার বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড়ে ও বজ্রপাতের কবলে পরে। এ সময় আকাশের অবস্থা খারাপ দেখে নিখোঁজ সাদেক এর ভাই ফরাশ নৌকা চালিয়ে আসতে শুরু করে। তখন নিখোঁজ সাদেক নৌকার মাথায় একটি এ্যালোমিনিয়ামের বল মাথায় দিয়ে বসা ছিল ওই সময় হঠাৎ বজ্রপাতের শব্দ শুনে সুতাং নদীতে পড়ে যায়। এ সংবাদ গ্রামে পৌঁছে গেলে গ্রামের লোকজন এবং বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক ও লাখাই উপজেলার ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে ঘটনা স্থলে পৌঁছে খোঁজা খুঁজি শুরু করেন। এ বিষয়ে ফায়ার সার্ভিসের টিম লিডার উত্তম কুমার বর্ধন জানান, হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি আসার জন্য খবর দেয়া হয়েছে। তারা আসলেই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করা হবে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শরীফ আহমেদ বলেন এ ঘটনার সংবাদ পেয়ে লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র ও পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার সহ একদল পুলিশ নিখোঁজ ব্যক্তির খোঁজ নিতে ঘটনাস্থলে পাঠিয়েছি।
Tag
আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে