কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী।

লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচীর কার্যক্রম করা হয়েছে। শুক্রবার (৫ জুন) ধরিত্রী রক্ষায় আমরা( ধরা) ও খোয়াই ওয়াটার কিপার নামের ২টি সংগঠন এর উদ্যোগ এ হাওর রক্ষা কর্মসূচীর আওতায় লাখাই উপজেলার বিভিন্ন সড়কে পরিবেশ বান্ধব বৃক্ষ বট,নিম,কৃষ্ণচূরা ও বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা রোপন কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলার মধ্য সিংহগ্রাম সড়ক এ বৃক্ষ রোপন কর্মসূচীর শুরুতে পরিবেশ বান্ধব বৃক্ষ বটবৃক্ষ ও তালের চারা রোপন কর্মসূচীতে অংশ নেন ধরা হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য ও লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, পরিবেশ কর্মী ও ধরার হবিগঞ্জ জেলা কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ রিপন, পরিবেশ কর্মী ও লাখাই প্রেসক্লাব এর সহসাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তর,জুবায়ের আহমেদ, ,মোহাম্মদ বোরহান উদ্দিন, শাহাব উদ্দিন সহ স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিবর্গ। বৃক্ষ রোপন কালে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন আমাদের আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে পরিবেশ রক্ষার বিকল্প নেই। আমাদের চারপাশের পরিবেশ সুন্দর, সুস্থ ও নিরাপদ হিসাবে গড়ে তুলতে পরিবেশ বান্ধব বৃক্ষ রোপন, প্রাকৃতিক বিপর্যয় ও বজ্রপাত থেকে রক্ষায় বেশি বেশি তালের চারা রোপন, নদীনালা খাল-বিলের নাব্যতা ফিরিয়ে আনা, শিল্প বর্জের দুষনের কবল থেকে নদনদীকে রক্ষা করতে হবে।
Tag
আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে