কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ের বীর মুক্তিযোদ্ধা রজব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক।

লাখাইয়ের বীর মুক্তিযোদ্ধা রজব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক। লাখাইয়ে উপজেলার বামৈ গ্রামের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা রজব আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৪ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও সহযোদ্ধা রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর মরহুমে নিজ গ্রামে তাঁর নামাজে জানাজা অনুষ্টিত হয়।এতে উপজেলার বিভিন্ন এলাকা সহ গ্রামের শত শত মুসল্লী, বীরমুক্তিযোদ্ধা বৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ অংশ নেন। পূর্বান্হে উপজেলা প্রশাসন এর পক্ষে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা রজব আলীর কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। একসময় উপস্থিত ছিলেন লাখাই মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়সহ মুক্তি যোদ্ধা বৃন্দ।থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে এসআই মইনুল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল প্রয়াত রজব আলীর কফিনে গার্ড অব অনার প্রদান করে। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বীরমুক্তিযোদ্ধা রজব আলীর মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ শোকবার্তা দিয়েছেন। তারা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা রজব আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার এর প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তা দিয়েছেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল,বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক,লাখাই প্রেসক্লাব এর পক্ষে সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সুজন লাখাই উপজেলা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সাংবাদিক আলী আহমেদ, ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন,উপজেলা যুব ফোরাম এর পক্ষে আহবায়ক আকিব শাহরিয়ার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের লাখাই শাখার পক্ষে আহবায়ক আশীশ দাশগুপ্ত,সাংবাদিক মহসিন সাদেক,সুমন আহমেদ বিজয়,মনর উদ্দিন মনির। উপজেলা সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন প্রমূখ।
Tag
আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে